বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

 বুধবার থেকে সরকারী অফিসের সময় সকাল ৮টা থেকে বেলা ৩টা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:১৩ পিএম, ২০২২-০৮-২২

 বুধবার থেকে সরকারী অফিসের সময় সকাল ৮টা থেকে বেলা ৩টা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় বিদ্যুৎ ব্যবহার হ্রাস ও যানজট লাঘবের লক্ষ্যে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত এবং ব্যাংকের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুনঃনির্ধারন করা হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন।
মন্ত্রিপরিষদের সদস্যরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে সভায় যোগ দেন।

সভার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘অফিসের এই নতুন সময়সূচি আগামী বুধবার থেকে কার্যকর হবে।’
শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে একটি সার্কুলার ইস্যু করবে উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে দুই দিন ছুটি থাকবে।
সভায় আগামী ১০ থেকে ১৫ দিন পল্লী এলাকায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে যাতে সেচ কাজ বিঘিœত না হয়।

আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সরকারি অফিস কক্ষের জানালা থেকে পর্দা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে, যাতে করে প্রাকৃতিক আলো ঢুকতে পারে। পাশাপাশি এয়ার কন্ডিশনার যতটা সম্ভব কম ব্যবহার করতে নির্দেশ দিয়েছে, যাতে করে বিদ্যুতের ব্যবহার কম হয়।
তিনি আরো বলেন, সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংকগুলোর জন্য নতুন সময়সূচি ঘোষণা করেন।
মন্ত্রিপরিষদ সচিব আশা প্রকাশ করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাপ্তাহিক ছুটি ২ দিন করার সিদ্ধান্ত বিদ্যুৎ সাশ্রয় এবং যানজট লাঘবে সহায়ক হবে।

রিটেলেড নিউজ

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত


মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর